বাংলার মায়া

শহীদ দিবস (মার্চ ২০১৮)

রিফাত বিন ছানাউল্লাহ্
  • 0
  • ৩৪১
আমি সালাম নতুবা রফিক ছিলাম;
বরকত নয় জব্বার,
আর্-জনমের আবছা সে স্মৃতি
পরছেনা মনে আজ আর।
আজো এই বুকে আধেক জমিন
মা মাটি ভাষা ময়,
জনম হতে মানুষ যাকে
নিজের বলে কয়।
আজো দেহ জুড়ে লোহিত খুনেরা
প্রস্তুত থাকে দিতে,
একদা কখনো দিয়েছি যে খুন
সেই দুপুরের রাজপথে।
আজো হৃদ ঘরে বাংলার তরে
প্রেমের পাহাড় ময়,
প্রেমিক মরেছে হয়তো কখনো
হয়নিকো প্রেম ক্ষয়।
আজো যেতে পারি সবকিছু ছাড়ি
বাঁচাতে মা'য়ের মান,
আমার সকল জনম ধরে
গেয়েছি যার বখান।
আজো একুশ এলে আমাতে দেখি
সব শহীদের ছায়া,
যেনো; আমাতে এসেছে সেই আত্মারা
বাংলাকে করে মায়া।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

১২ জুলাই - ২০১৫ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী